চট্টগ্রাম   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রেল তুমি কার : ইজারাদার এস.আর ট্রেডিং একাই গিলে খাচ্ছে রেলওয়ে

জিএসএসনিউজ ডেস্ক :    |    ১২:০১ পিএম, ২০২০-০৯-২৩

রেল তুমি কার : ইজারাদার এস.আর ট্রেডিং একাই গিলে খাচ্ছে রেলওয়ে

নিউজ ডেস্ক :  রেলের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজসে নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ট্রেন ইজারা দেয়া হয়েছে পছন্দের ঠিকাদার প্রতিষ্ঠানকে। দুর্নীতির প্রমাণও পেয়েছে রেলপথ মন্ত্রণালয়। এস আর ট্রেডিং নামের ঐ ঠিকাদারী প্রতিষ্ঠান প্রতি বছর রাজস্ব ফাঁকি দিচ্ছে দুই কোটি টাকা। দুর্নীতির বিষয়ে কথা বলতে গেলে সংশ্লিষ্ট রেল কর্মকর্তা সময় সংবাদকে দেন ঘুষের প্রস্তাব।

দৈনিক ১ লাখ ৭০ হাজার টাকা ইজারায় চলতো জামালপুর কমিউটার ট্রেন। পরে মাত্র ৭০ হাজার টাকায় এস আর ট্রেডিং-কে ইজারা দেয়া হয় সেটি। ১০ বছরে লোকসান ৩৬ কোটি টাকা। রেলপথ মন্ত্রণালয়ের প্রতিবেদনেই উঠে এসেছে এমন দুর্নীতির চিত্র।

একই অবস্থা দেওয়ানগঞ্জ কমিউটারের বেলায়ও। প্রতিদিন ৯০ হাজার টাকায় ইজারায় চলে এটি। ২০১২ সালে যাত্রী পরিবহনে ৫০ শতাংশ আর পণ্য পরিবহনে ১০০ শতাংশ ভাড়া বাড়ায় সরকার। ৮ বছর ধরে নতুন ভাড়া আদায়ও করছে ইজারাদার। কিন্তু রেলকে দেয়া হচ্ছে আগের ভাড়া।

নতুন ভাড়া অনুযায়ী দুই ট্রেনে প্রতিদিন ৭০ হাজার টাকা কম ইজারা ধরে তা পরিশোধ করতে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তার দপ্তর থেকে একটি চিঠি দেয়া হয় এস আর ট্রেডিংকে। এতে ৮ বছরে লোকসান হয়েছে প্রায় ২০ কোটি টাকা।

অনিয়ম তদন্তে গঠিত ৫ সদস্যের কমিটির রিপোর্টে পূর্বাঞ্চলের তৎকালীন প্রধান বাণিজ্যিক কর্মকর্তা হাবিবুর রহমান, ডেপুটি বাণিজ্যিক জোবেদা আক্তার ও এডিশনাল বাণিজ্যিক কর্মকর্তা এ এম এম শাহনেওয়াজকে দায়ী করে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়। শাহনেওয়াজ এখন পূর্বাঞ্চলের চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট। এ ব্যাপারে কথা বলতে গেলে সময় সংবাদকে ঘুষের প্রস্তাব দেন তিনি।

পূর্বাঞ্চলের চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট এ এম শাহনেওয়াজ সময় সাংবাদিককে বলেন, রিপোর্টটা না করলেই ভালো হয়, আপনাকে একটা গিফট করবো ভাল কিছু। যদি আপনার কিছু চাহিদা থাকে বলেন, আমিও কিছু গিফট করলাম।এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন রেলপথমন্ত্রী।রেলপথমন্ত্রী বলেন, যে প্রশ্নটি আপনি তুলেছেন সেটা আমার নলেজে নেই। কিন্তু এটা আমিই দেখবো। এরকম কিছু পেলে ব্যবস্থা নেব।

বর্তমানে বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত ৫৪টি ট্রেনের ৩৪টিই এস আর ট্রেডিং-এর দখলে।

বি:দ্র: লেখাটি অনলাইন থেকে নেয়া। আমাদের নিজস্ব আইটেম নয়।

 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর